Homeসর্বশেষদক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

Published on

spot_img

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়। প্রথমে ১৮ জন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে আহতদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়ায়।

দুর্ঘটনার পর এন-১ মহাসড়কের ওই অংশে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

তবে দুর্ঘটনার তাৎক্ষণিক কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুশল/সাএ

Latest articles

অভিভাবকহীন শ্যামনগর: নৈতিক স্খলনের দায়ে কোণঠাসা এমপি গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের প্রায় চার লাখ মানুষ বর্তমানে এক প্রকার অভিভাবকহীন অবস্থায় দিনাতিপাত...

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার...

শরীয়তপুরে বিদ্যালয়ে যাতায়াতের সড়ক কেটে নালা খনন! ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা

​শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাঁটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক...

এ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী

আগের বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন স্থানীয়...

More like this