Homeসর্বশেষমঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

Published on

spot_img

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, এমসিসিআইসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করা হবে।

ফজলুল হক বলেন, ‘আগের যে অবস্থায় আমরা ছিলাম, গ্যাস-বিদ্যুতের সেই অবস্থায় ফিরে যেতে পারব’—প্রধানমন্ত্রীর এই আশ্বাসই বৈঠকের সবচেয়ে বড় প্রাপ্তি ও স্বস্তির খবর।

তবে ‘আগের অবস্থায় ফিরে যাওয়া’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা ব্রিফিংয়ে স্পষ্ট করা হয়নি। এ বিষয়ে প্রশ্ন করা হলে ফজলুল হক জানান, আগস্ট মাসে যে সংকট ঘনীভূত হওয়ার আগে দেশের শিল্প খাতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ যে অবস্থায় ছিল, সেই অবস্থায় ফিরে যাওয়ার কথা বোঝানো হয়েছে।



কুশল/সাএ

Latest articles

বিশ্ববাজারে স্বর্ণের আবার দামে বড় পতন

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে...

নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে ইউপি ভোট

নভেম্বরের মাঝামাঝি সময়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন...

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।...

কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

কুমিল্লা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক স্বচ্ছতা...

More like this

বিশ্ববাজারে স্বর্ণের আবার দামে বড় পতন

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে...

নভেম্বরের মাঝামাঝি শুরু হচ্ছে ইউপি ভোট

নভেম্বরের মাঝামাঝি সময়ে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন...

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩০

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে।...