Homeসর্বশেষবিশ্ববাজারে স্বর্ণের আবার দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের আবার দামে বড় পতন

Published on

spot_img

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে। সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়াই এ দরপতনের অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টা ৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৮ দশমিক ২৪ ডলারে নেমে আসে। একই সময়ে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম কমেছে ১.৪ শতাংশ। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৩৪৮ দশমিক ৫০ ডলার।

ইউবিএসের বিশ্লেষক জিওভানি স্তাউনোভো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, গত সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর বিনিয়োগকারীদের মধ্যে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা বেড়েছে। এর সঙ্গে তেলের দাম নতুন করে বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগও আরও বাড়ছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের নীতি নির্ধারণী বৈঠকে ফেড সুদের হার বাড়াতে পারে—এমন সম্ভাবনা এখন প্রায় ৮৯ শতাংশ ধরে নিচ্ছেন ব্যবসায়ীরা। গত সপ্তাহে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল প্রায় ৬৭ শতাংশ।

এদিকে গোল্ডম্যান স্যাকস ও এইচএসবিসির মতো শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর পূর্বাভাস, মঙ্গল ও বুধবারের নীতি নির্ধারণী বৈঠকে ফেডারেল রিজার্ভ সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়াতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। আন্তর্জাতিক বাজারে রুপার দাম ১.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৬৩ দশমিক ২২ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম ১.৪ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৭৭০ দশমিক ৮২ ডলার। একই হারে প্যালাডিয়ামের দাম কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮০ দশমিক ৯৭ ডলারে।

বাংলাদেশে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে দরপতন হলেও দেশের বাজারে বর্তমানে স্বর্ণের দাম তুলনামূলকভাবে বেশ চড়া। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারিত রয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।

বাপ্পি/সা.এ

Latest articles

ডাকসুর সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবি ভাঙচুর ও ছুড়ে ফেলা দেয়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি...

ভালুকায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় চোর সন্দেহে সুজন মিয়া (৩৫) নামের এক যুবককে আটক করে বেঁধে...

ভূরুঙ্গামারীতে ১৫ হাজার ২০০ কেজি বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীণ পণ্য ধ্বংস করল কাস্টমস 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার প্রায় ১৫ হাজার ২০০ কেজি বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ...

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশ সুসম্পর্ক বজায় রাখতে চায়। তবে ভারতও একই ধরনের সম্পর্ক চায়—এমন...

More like this