Homeসর্বশেষডাকসুর সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবি ভাঙচুর ও ছুড়ে ফেলা দেয়া হয়েছে

ডাকসুর সংগ্রহশালায় থাকা জিন্নাহর ছবি ভাঙচুর ও ছুড়ে ফেলা দেয়া হয়েছে

Published on

spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় এসে ভাঙচুর করে আবু তৈয়ব হাবিলদার। আবু তৈয়ব বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী। জানা গেছে, দীর্ঘ বিরতির পর তিনি ফের পড়াশোনার সুযোগ পান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ২টা ডাকসুর সংগ্রহশালাতে দুই সন্তানকে নিয়ে আসে আবু তৈয়ব হাবিলদার। এক পর্যায়ে উত্তেজিত হয়ে সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একক ছবি ভেঙে ফেলে। পরে ফ্রেম থেকে ছবি বের করে তা ছিঁড়ে ফেলে। পরে দুই দফায় আরও দুইটি ছবি ফ্লোরে আঁচড়ে ফেলে, ফের ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলে আবু তৈয়ব।

পরে সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করে আবু তৈয়ব হাবিলদার বলেন, ‘যা মন চায় তা করতে দেওয়া হবে না। কেন এই খলনায়কের ছবি ডাকসুতে থাকবে? তাদের ইশতেহারে কি ছিল, তারা ডাকসুর মতো এমন জায়গাতে মুহাম্মদ আলী জিন্নাহকে প্রতিষ্ঠিত করবে। বলেছিলেন কি, জিন্নাহকে আপনারা আপনাদের নায়ক বানাবেন? আমরা ’৭১, ভাষা সংগ্রাম ভুলি নাই।’

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের অন্যতম নেতা আবুল কাসেমের নেতৃত্বে ১৯৪৮ সালের ১১ মার্চ হরতাল পালিত হয়েছিল। ওই ঘটনায় অনেক শিক্ষার্থী গ্রেপ্তার হয়েছিলেন বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, ‘সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

এদিকে, ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনার পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। এক বার্তায় তিনি জানান, সোমবার বিকেল ৪টায় ডাকসু ভবনের সামনে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি।

বাপ্পি/সা.এ

Latest articles

নিজের বিরুদ্ধে সব নিউজ ‘শতভাগ ফেক’ দাবি ছাগলকাণ্ডের সেই মতিউরের

‘ছাগলকাণ্ডে’ আলোচিত সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান নিজের বিরুদ্ধে প্রকাশিত সব সংবাদকে ‘শতভাগ...

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই প্রথমবার অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ।...

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পরিশোধে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি...

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ, উৎপাদন ৬০০ মেগাওয়াটের নিচে

রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ...

More like this