Homeসর্বশেষএ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী

এ বছর ডেঙ্গুতে মৃত্যু তুলনামূলক কম: স্থানীয় সরকারমন্ত্রী

Published on

spot_img

আগের বছরগুলোর তুলনায় চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান। তবে আগামী দিনগুলোতে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা যাতে আর না বাড়ে, সে জন্য কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ডেঙ্গু নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও সক্রিয় ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীও তৎপর রয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কার্যকর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি।

কুশল/সাএ

Latest articles

অভিভাবকহীন শ্যামনগর: নৈতিক স্খলনের দায়ে কোণঠাসা এমপি গাজী নজরুল ইসলাম

সাতক্ষীরা-০৪ (শ্যামনগর) আসনের প্রায় চার লাখ মানুষ বর্তমানে এক প্রকার অভিভাবকহীন অবস্থায় দিনাতিপাত...

মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিক করার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশের শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার...

শরীয়তপুরে বিদ্যালয়ে যাতায়াতের সড়ক কেটে নালা খনন! ভোগান্তিতে কোমলমতি শিক্ষার্থীরা

​শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাঁটা ইউনিয়নের দক্ষিণ মাথাভাঙ্গা গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। রোববার...

More like this