Homeসর্বশেষমক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই নারীর সাফল্য

মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই নারীর সাফল্য

Published on

spot_img
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের চার প্রতিযোগী। তাদের মধ্যে দুইজন নারী। প্রতিযোগিতায় কোরআন হিফজ, শুদ্ধতা ও সুরেলা তিলাওয়াতের মাধ্যমে বিভিন্ন বিভাগে তারা স্থান অর্জন করেছেন।

সৌদি আরবের আয়োজনে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য মোট পুরস্কারের অর্থের পরিমাণ এক কোটি সৌদি রিয়ালের বেশি।

পুরুষদের চতুর্থ বিভাগে পবিত্র কোরআন মুখস্থ, শুদ্ধতা ও সুরেলা তিলাওয়াতের মাধ্যমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশের মোহাম্মদ নুরুউদ্দিন জাকারিয়া। তার এই সাফল্যের জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ১ লাখ ৫০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ ৮১ হাজার টাকা।

এই বিভাগে লিবিয়ার হাম্মাম মুস্তফা আল-ওবাইদ জুরাইকান দ্বিতীয় এবং কিরগিজস্তানের মিরবেকভ মুসা তৃতীয় স্থান অর্জন করেন।

পুরুষদের আরেক বিভাগে সম্পূর্ণ কোরআন হিফজ ও তিলাওয়াতের মাধ্যমে তৃতীয় হয়েছেন বাংলাদেশের শেখ মোহাম্মদ মাহমুদ আল-হাসান। তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল। এই বিভাগে প্রথম হয়েছেন লিবিয়ার নাজি আতিয়াহ নাজি বিন সুলাইমান এবং দ্বিতীয় হয়েছেন তিউনিসিয়ার মোহাম্মদ আল-হাদি আল-গারবি।

দুই নারী প্রতিযোগীরও সাফল্য
এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের দুই নারী প্রতিযোগীও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। নারীদের তৃতীয় বিভাগে সম্পূর্ণ কোরআন মুখস্থ এবং উত্তম পরিবেশনা ও তিলাওয়াতের জন্য তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের মাসফিরা বিনতে মাহমুদ।

এই সাফল্যের জন্য তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ লাখ ৩৪ হাজার ৪৮০ টাকা।

এই বিভাগে আলজেরিয়ার সাফা ইমান বিন ইয়াহইয়া প্রথম হয়ে ২ লাখ সৌদি রিয়াল এবং ঘানার জয়নাব আবদুর রহমান দ্বিতীয় হয়ে ১ লাখ ৯০ হাজার সৌদি রিয়াল পুরস্কার পেয়েছেন।

অন্যদিকে নারীদের কোরআন মুখস্থের চতুর্থ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের রাবিতা বিনতে রমজান। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৩০ হাজার সৌদি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪২ লাখ ৩০ হাজার ২০০ টাকা।

এই বিভাগে প্রথম হয়েছেন মিয়ানমারের থিন জি মুন। দ্বিতীয় হয়েছেন ফিলিস্তিনের রুবা শাহির ইউসুফ ইউনুস। ওমানের মাইসাম বিনতে আহমেদ বিন মোহাম্মদ বিন সারহান আল-হাবসিয়া চতুর্থ এবং ইন্দোনেশিয়ার ফাহিমা নাজাহা আল-শরিফা পঞ্চম স্থান অর্জন করেছেন।

মক্কার এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় চার বাংলাদেশির এমন সাফল্য দেশের জন্যও গৌরবের। বিশেষ করে দুই নারী প্রতিযোগীর কৃতিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষা ও হিফজ চর্চার সক্ষমতাকে নতুন করে তুলে ধরেছে।

Latest articles

শপথ নিলেন নতুন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার...

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট)...

‎৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে: এটিএম মাসুম

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...

অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা খেলোয়ার

কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলো থেকে রোজারিও সেন্ট্রালের বিদায়ের পরই নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার...

More like this

শপথ নিলেন নতুন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার...

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট)...

‎৫ সেপ্টেম্বর লংমার্চ সফল করতে সর্বস্তরের জনশক্তিকে কাজ করতে হবে: এটিএম মাসুম

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা অঞ্চল পরিচালক মাওলানা এটিএম...