Homeসর্বশেষশপথ নিলেন নতুন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

শপথ নিলেন নতুন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

Published on

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই বঙ্গভবনে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়।

নতুন করে শপথ নেওয়া ছয়জনের মধ্যে চারজন মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী রয়েছেন।

নতুন মন্ত্রীরা হলেন—ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী এবং এম রশিদুজ্জামান মিল্লাত।

আর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হয়।

বঙ্গভবনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

নতুন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী যুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার আরও বাড়ল। একই সঙ্গে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন এসেছে।

সাজু/নিএ

Latest articles

মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মোংলায় মাছ দেয়ার প্রলোভন দেখিয়ে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের...

শফির আটকের সংবাদ প্রকাশে সাংবাদিককে নারীর হুমকি

যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শফিয়ার রহমান শফির...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন...

সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে ভারতের বার্তা

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে নিজেদের অবস্থান...

More like this