শেরপুরের নালিতাবাড়ীতে কৃষক কৃষাণীর মাঝে জাতীয় ফল কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে পৌরশহরের পালপাড়া মহল্লায় এই চারা বিতরণী অনুষ্ঠিত হয়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে অঙ্গীকার ফাউন্ডেশন এই উদ্যোগ গ্রহন করে। এতে জাতীয় কৃষক সমিতির আওতাধীন নালিতাবাড়ী উপজেলার শতাধিক কৃষক কৃষাণীর মাঝে একটি করে কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় ভার্চুয়ালী বক্তব্য রাখেন অঙ্গীকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুজিব, জাতীয় কৃষক সমিতির শেরপুর জেলা শাখার সভাপতি রাজিয়া সুলতানা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির সদস্য সফুরা খাতুন, আব্দুল মালেক, রহিম মিয়া ও মনোয়ারা খাতুন প্রমুখ।
রোহান/সা.এ.


