Homeসর্বশেষতিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির

তিন দলের নতুন ওয়ানডে টুর্নামেন্ট, সূচি ঘোষণা বিসিবির

Published on

spot_img

দেশের ক্রিকেটের পাইপলাইনে থাকা তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য একটি পুনর্মিলনী টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বয়সভিত্তিক ক্রিকেটের শীর্ষ তিন দল—বাংলাদেশ অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে আগামী ২৮ আগস্ট থেকে মাঠে গড়াবে ওয়ানডে ফরম্যাটের নতুন এই টুর্নামেন্ট।

৫০ ওভারের ফরম্যাটের এই প্রতিযোগিতার সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিদিন সকাল সাড়ে ৯টায় ম্যাচগুলো শুরু হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। একদিনের বিরতির পর ৩০ আগস্ট খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

টুর্নামেন্টে প্রথম পর্যায়ে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এর ফলে প্রথম রাউন্ডেই বয়সভিত্তিক ক্রিকেটাররা অন্তত চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবেন। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৯ সেপ্টেম্বর শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে।

বিসিবির এই বিশেষ উদ্যোগের ফলে তরুণ ক্রিকেটারদের ম্যাচের অভিজ্ঞতা ও খেলার ধারাবাহিকতা বজায় থাকবে, যা জাতীয় দলের পাইপলাইনকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোহান/সা.এ.

Latest articles

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সংসদীয় দলের...

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি, স্বামীকে জানালেন শেষ শ্রদ্ধা

প্রয়াত স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে...

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের...

দেশের বাজারে সোনার দামে বড় লাফ

স্বর্ণ এমন একটি মূল্যবান পণ্য, যার দাম বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত ওঠানামা...

More like this