Homeসর্বশেষপ্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি, স্বামীকে জানালেন শেষ শ্রদ্ধা

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি, স্বামীকে জানালেন শেষ শ্রদ্ধা

Published on

spot_img

প্রয়াত স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার কলাবাগানের বাসায় পৌঁছেছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে তিনি বাসায় পৌঁছান। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক সকাল ৯টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘কড়া নিরাপত্তার মধ্যে সকাল ৮টা ২০ মিনিটে তিনি কলাবাগানের বাসায় পৌঁছান। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি।’

এর আগে মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান দীপু মনি। ভোরের আলো ফোটার পরপরই তাকে বহনকারী প্রিজন ভ্যান ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়ি কারাগারের ফটকে প্রবেশ করে।

সকাল ৬টা ১৫ মিনিটের দিকে দীপু মনি পুলিশি পাহারায় কারাগার থেকে বেরিয়ে আসেন। তার নিরাপত্তায় পুলিশের দুটি গাড়ি ও একটি প্রিজন ভ্যানে মোট ৩৮ জন পুলিশ সদস্য ছিলেন। পরে তাঁকে প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে গুলশানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান।

স্বামীর মৃত্যুর পর দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান তার মেয়ে তানী দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। সেখানে তানী দীপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তাঁরা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন।

রোহান/সা.এ.

Latest articles

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান...

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সংসদীয় দলের...

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের...

দেশের বাজারে সোনার দামে বড় লাফ

স্বর্ণ এমন একটি মূল্যবান পণ্য, যার দাম বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত ওঠানামা...

More like this