Homeসর্বশেষদেশের বাজারে সোনার দামে বড় লাফ

দেশের বাজারে সোনার দামে বড় লাফ

Published on

spot_img

স্বর্ণ এমন একটি মূল্যবান পণ্য, যার দাম বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত ওঠানামা করে। দেশের বাজারে সোনার দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এবং বাজারের চাহিদার ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশ্ববাজারের সঙ্গে দামের এই সামঞ্জস্য বজায় রেখে ক্রেতা ও বিক্রেতাদের স্বার্থরক্ষায় নিয়মিত মূল্য নির্ধারণ করে আসছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সবশেষ গত ১৫ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়ে সমন্বয় করা হয়েছিল। সেই দামেই আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের বাজারে বিক্রি হচ্ছে স্বর্ণের গহনা।

দেশের বাজারে আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেটের সোনা ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা দরে বিক্রি হচ্ছে।এ ছাড়া, বাজুসের দর অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

অন্যদিকে, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৮৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ১৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ১৫৯ টাকা দরে বিক্রি হচ্ছে।

বর্তমানে দেশের বাজারে মানভেদে প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা থেকে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকার মধ্যে। আর রুপার গহনার দাম ৩ হাজার ১৫৯ টাকা থেকে ৫ হাজার ৭৪ টাকা পর্যন্ত।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

রোহান/সা.এ.

Latest articles

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান...

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে সংসদে বিরোধী দলের সভা অনুষ্ঠিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সংসদীয় দলের...

প্যারোলে মুক্তি পেয়ে ঢাকার বাসায় দীপু মনি, স্বামীকে জানালেন শেষ শ্রদ্ধা

প্রয়াত স্বামী তৌফিক নেওয়াজকে শেষ বিদায় জানাতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে...

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর : ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের...

More like this