Homeসর্বশেষভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক

Published on

spot_img

প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ভারতের রাজনৈতিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। এ লক্ষ্যে তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ শুরু করার ডাক দিয়েছেন। দেশের নাগরিকদের প্রতি তাঁর আহ্বান, তাঁরা যেন নিজেদের এলাকায় এমন সৎ, সাহসী, যোগ্য ও নিঃস্বার্থ মানুষদের খুঁজে বের করেন, যারা দেশের ভবিষ্যৎকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন।

ওয়াংচুকের মতে, ভারতের বহু সাংসদের বিরুদ্ধে খুন, অপহরণসহ গুরুতর অপরাধের মামলা রয়েছে। এর ফলে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমশ কমছে। তাঁর বক্তব্য, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত, মর্যাদাপূর্ণ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে হলে রাজনৈতিক ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা জরুরি।

এই পরিবর্তনের পথ কী হতে পারে, তা নিয়ে দেশের সৎ ও দায়িত্বশীল নাগরিকদের সঙ্গে আলোচনা করতে চান তিনি। তাঁর মতে, শুধু বিশিষ্ট বুদ্ধিজীবীদের ওপর নির্ভর না করে সাধারণ মানুষ ও সমাজের সৎ ব্যক্তিদেরও এই উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। তাই প্রত্যেক নাগরিককে নিজের এলাকা থেকে যোগ্য ও ভালো মানুষদের নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজনৈতিক সংস্কারের পাশাপাশি শিক্ষাব্যবস্থায় দুর্নীতির বিরুদ্ধেও সম্প্রতি সরব হয়েছেন ওয়াংচুক। পরীক্ষাব্যবস্থায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনি সমর্থন জানিয়েছেন। ঝাড়খণ্ডে আন্দোলনরত এক ছাত্রনেতার আমরণ অনশনেও পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

কুশল/সাএ

Latest articles

শেরপুরে যানবাহনের চাপায় হোটেলকর্মী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপায়...

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯)...

সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মিলল লাশ

সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ আর অসীম হতে পারে, তার এক করুণ...

ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর

ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে আছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো...

More like this