Homeসর্বশেষনিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

Published on

spot_img

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯) নামে এক কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের ছেলে। তিনি স্থানীয় ওয়েস্ট ব্যাংক কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে সম্রাট বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির পাশে মসজিদের পুকুরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে রয়েছে। স্থানীয়দের তথ্যের ভিতিতে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায়নি। তবে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে

কুশল/সাএ

Latest articles

পাংশায় ৩ জুয়েলারিসহ ৪ দোকানে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট, সন্দেহভাজন আটক

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের...

পে স্কেল কার্যকরের সময় নিয়ে নতুন তথ্য দিলেন অর্থমন্ত্রী

চলতি বছরেই সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী...

নদীভাঙনের মুখে বাউফলের ৩ প্রাথমিক বিদ্যালয়

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন ভয়াবহ নদীভাঙনের মুখে।...

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...

More like this