Homeসর্বশেষঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের দাফতরিক ওয়েবসাইট উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের দাফতরিক ওয়েবসাইট উদ্বোধন

Published on

spot_img

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘অধ্যাপক মো. আলী নওয়াব আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলন-২০২৬’-এর দাফতরিক ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ওয়েবসাইটটি উদ্বোধন করেন।

বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার তা উদ্বোধন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের চেয়ারপার্সন ও সম্মেলন আয়োজক কমিটির চেয়ার অধ্যাপক ড. ফরিদা বেগম, সম্মেলন আয়োজক কমিটির সচিব অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম, বৈজ্ঞানিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মমিনুল ইসলাম, সম্মেলন আয়োজক কমিটি ও বৈজ্ঞানিক কমিটির সদস্যবৃন্দ এবং অধ্যাপক ড. মো. আব্দুল জাব্বার, অধ্যাপক ড. মো. আবু বিন হাসান সুসান, অধ্যাপক ড. জি এম গোলজার হোসেন ও মো. ওমর শাহ রাফি-সহ রসায়ন বিভাগের শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নতুন ওয়েবসাইট www.manicc2026.du.ac.bd -এ সম্মেলনের বৈজ্ঞানিক কর্মসূচি, আমন্ত্রিত বক্তা, সারসংক্ষেপ জমা ও নিবন্ধনের তারিখসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বিশিষ্ট রসায়নবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মো. আলী নওয়াবের শততম জন্মবার্ষিকী স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ এই সম্মেলন আয়োজন করছে। “Advances in Surface Chemistry & Colloidal Science” শীর্ষক এই সম্মেলন আগামী ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-সহ বিভিন্ন দেশের বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ, গবেষক এবং শিক্ষার্থীরা এই সম্মেলনে একত্রিত হবেন। এতে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও শিক্ষাবিদদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ, ভারত, নেপাল ও ইরাক থেকেও বক্তা, আলোচক এবং অংশগ্রহণকারীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

এই শতবার্ষিকী কর্মসূচির একটি বিশেষ আকর্ষণ হবে অধ্যাপক নওয়াবের প্রাক্তন ছাত্র ও সহযোগীদের অংশগ্রহণ। তাঁদের মধ্যে রয়েছেন বিশিষ্ট বাংলাদেশী-অস্ট্রেলীয় জিনবিজ্ঞানী ও কৃষিবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী এবং বিশিষ্ট ভৌত রসায়নবিদ, রসায়ন বিভাগের প্রাক্তন অধ্যাপক ও চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম। ইমেরিটাস অধ্যাপক ড. তাজমেরী এস এ ইসলাম সম্মেলনে অধ্যাপক নওয়াবের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করবেন।

সারা বিশ্ব থেকে অধ্যাপক নওয়াবের পরিবার, আত্মীয়স্বজন, প্রাক্তন ছাত্র, সহকর্মী এবং অনুরাগীরা সম্মেলনে একত্রিত হবেন। অধ্যাপক মো. আলী নওয়াবের পরিবার এই শতবার্ষিকী সম্মেলনের পৃষ্ঠপোষকতা করছে, যা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে একটি বিশেষ ব্যক্তিগত মাত্রা যোগ করেছে।

শতবার্ষিকী সম্মেলনটি অধ্যাপক নওয়াবের বৈজ্ঞানিক অবদান, শিক্ষাদান, পরামর্শদান এবং প্রজন্মের পর প্রজন্ম ছাত্র ও গবেষকদের উপর তাঁর স্থায়ী প্রভাব উদযাপনের একটি সুযোগ করে দেবে। আশা করা হচ্ছে, এটি একটি স্মরণীয় সমাবেশ হবে, যেখানে একটি শক্তিশালী বৈজ্ঞানিক কর্মসূচির পাশাপাশি একজন শ্রদ্ধেয় শিক্ষক ও পণ্ডিতের জীবন ও উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।



রোহান/সা.এ.

Latest articles

শেরপুরে যানবাহনের চাপায় হোটেলকর্মী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপায়...

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯)...

সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মিলল লাশ

সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ আর অসীম হতে পারে, তার এক করুণ...

ভারতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কে বাংলাদেশ এখনো নিশ্চিত নয়: চিফ প্রসিকিউটর

ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে কোন স্ট্যাটাসে আছেন, সে বিষয়ে বাংলাদেশ এখনো...

More like this

শেরপুরে যানবাহনের চাপায় হোটেলকর্মী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপায়...

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯)...

সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মিলল লাশ

সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ আর অসীম হতে পারে, তার এক করুণ...