Homeসর্বশেষহামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Published on

spot_img

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৫ জন, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯০০ জন শিশু ও অন্যান্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং শনাক্ত হয়েছেন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে। এর মধ্যে পরীক্ষাগারে ১৬ হাজার ৫৯ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যু না হলেও রোগটির উপসর্গ ও সংশ্লিষ্ট জটিলতায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জনে। একই সময়ে হামের উপসর্গ ও সন্দেহজনক জটিলতায় মোট ৭৪১ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার বার্তা দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মচারীদের জন্য নবম পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র...

শেরপুরে যানবাহনের চাপায় হোটেলকর্মী নিহত

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত ট্রাক ও অন্যান্য যানবাহনের চাপায়...

নিখোঁজের একদিন পর কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাহমুদুন নবী ওরফে সম্রাট (৩৯)...

সন্তানকে বাঁচিয়ে কাপ্তাই হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মিলল লাশ

সন্তানের জন্য বাবার ভালোবাসা কতটা নিঃস্বার্থ আর অসীম হতে পারে, তার এক করুণ...

More like this