Homeসর্বশেষনতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

Published on

spot_img

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে। সদস্যসচিব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সদস্যসচিব আবিদা সুলতানা, মুখপাত্র সিহাব শাহরিয়ার, সহমুখপাত্র জান্নাতুল ফেরদৌস, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সহদপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক উসামা বিন সিহাব, কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহকর্মসূচি ও আন্দোলন সম্পাদক ফাহিম ফয়সাল সাদিক।

এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন অনামিকা আলম এবং সহসাংস্কৃতিক সম্পাদক সনেট সেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাহী সরকার এবং সহক্রীড়া সম্পাদক হয়েছেন মেহরাব শিকদার।

কমিটিতে আইন সম্পাদক করা হয়েছে আবু সাঈদকে এবং সহআইন সম্পাদক হয়েছেন পলাশ মিয়া। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।

কুশল/সাএ

Latest articles

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার...

সিঙাড়া না পেয়ে কর্মচারীর অন্ডকোষ চেপে ধরলেন ডাক্তার

চট্টগ্রাম নগরীর এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে সিঙাড়া না পেয়ে ক্যান্টিনেরই এক কর্মচারীর অণ্ডকোষ...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই...

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ এবং বাল্যবিবাহ...

More like this