Homeসর্বশেষউখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

উখিয়ায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৫

Published on

spot_img

কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় ছাত্রলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) উখিয়া থানা পুলিশের পাঠানো গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, নিয়মিত মামলায় দুজন, জিআর পরোয়ানায় একজন, সিআর পরোয়ানায় একজন এবং মোবাইল কোর্টের সাজাপ্রাপ্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন, কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসম্পাদক মামুন রশিদ (২৩) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছালেহ আকরাম বাপ্পী (৩২)। তাঁরা উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বাসিন্দা।

এ ছাড়া জিআর পরোয়ানায় রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু (৩৭) এবং সিআর পরোয়ানায় হরিণমারা এলাকার আমিনুর হককে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, মোবাইল কোর্টে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল হোসেন (২২) কে কারাভোগের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পরোয়ানামূলে গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে পৃথক চারটি ওয়ারেন্ট ছিল। এর মধ্যে দুটি জিআর ও দুটি সিআর পরোয়ানা। সব আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Latest articles

সিঙাড়া না পেয়ে কর্মচারীর অন্ডকোষ চেপে ধরলেন ডাক্তার

চট্টগ্রাম নগরীর এপিক হেলথ কেয়ারের ক্যান্টিনে সিঙাড়া না পেয়ে ক্যান্টিনেরই এক কর্মচারীর অণ্ডকোষ...

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন কাঠামোগত সংস্কার এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত...

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই...

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ এবং বাল্যবিবাহ...

More like this