Homeসর্বশেষইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে উঠলেন মার্কিন অর্থমন্ত্রী

Published on

spot_img

ইরানের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার পর নিজ বাড়ি ছেড়ে নিরাপত্তার কারণে মার্কিন সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বেসেন্টের বিরুদ্ধে হুমকির মাত্রা কতটা গুরুতর, তা এখনো স্পষ্ট নয়। তবে ইরান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা বাড়িয়েছে। এ আশঙ্কা থেকেই নিরাপত্তার স্বার্থে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত মাসের শেষ দিকে রয়টার্সের হাতে আসা ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার স্মারকলিপিতেও এ বিষয়ে সতর্ক করা হয়েছিল। স্মারকলিপিতে বলা হয়, মার্কিন নাগরিকদের লক্ষ্য করে তেহরানের প্রাণঘাতী হামলার ষড়যন্ত্রগুলো উন্নত পর্যায়ে পৌঁছেছে।

তবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কিংবা বিদেশের অন্য কোনো স্থানে বড় ধরনের হামলা চালানোর সক্ষমতা ইরানের সীমিত বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। এর আগে যুক্তরাষ্ট্রের মাটিতে হামলা কিংবা দেশটির কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি মার্কিন অর্থ মন্ত্রণালয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধের মধ্যে তেহরানের ওপর ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন স্কট বেসেন্ট।

কুশল/সাএ

Latest articles

বিচ্ছিন্ন প্রকল্প নয়, প্রাথমিক শিক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিশুদের মৌলিক দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশ এবং বাল্যবিবাহ...

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

"আতঙ্ক নয়, সকলের সচেতনতায় ডেঙ্গু প্রতিরোধ হয়" - এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায়...

বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান

সুন্দরবনে বাঘের আক্রমণের শিকার গাবুরার বাবলু গাজীকে ১ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ চান রাষ্ট্রপতি

রোহিঙ্গা প্রত্যাবাসন এবং ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে...

More like this