Homeসর্বশেষভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

Published on

spot_img

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশে দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সেনাসদস্যের নাম সৌরভ তোমর। ২৬ বছর বয়সী এই সদস্য ছুটিতে নিজ গ্রামে পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করতে গিয়েছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করা হলেও অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সৌরভের চিকিৎসা চলছে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, দীপাবলির রাতে সৌরভ তার দুই ভাই বিনীত ও মিন্টুর সঙ্গে বাড়ির বাইরে বাজি ফোটাচ্ছিলেন। এ সময় ধীরজ ও তার ভাই মনু ওরফে প্রবীণ নামের দুই গ্রামবাসীর সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে সেই বাগ্‌বিতণ্ডা সহিংসতায় রূপ নেয়। উত্তেজনা বাড়তে থাকলে ধীরজ দেশি পিস্তল বের করে গুলি চালান বলে অভিযোগ উঠেছে। একটি গুলি প্রথমে দেয়ালে লাগে। পরে সেটি সৌরভের কানের পেছন দিয়ে মাথায় আঘাত করে।

গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ। একই সময় ধীরজের ভাই লাঠি নিয়ে ঘটনাস্থলে এসে বিনীতের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষের মধ্যে মিন্টু লাঠি দিয়ে মনু ওরফে প্রবীণকে আঘাত করেন বলেও অভিযোগ উঠেছে। এ সময় আতঙ্কে ঘটনাস্থলে জড়ো হওয়া লোকজন ছত্রভঙ্গ হয়ে যান। পালিয়ে যান অভিযুক্তরা।

স্থানীয়দের ভাষ্য, দুই পক্ষের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল এবং তাদের সম্পর্কও বন্ধুত্বপূর্ণ ছিল। তারা প্রায়ই একসঙ্গে সময় কাটাতেন। তবে প্রায় দুই মাস আগে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

সৌরভ ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এটি ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে পুরোনো ও জ্যেষ্ঠ অশ্বারোহী রেজিমেন্ট। পরিবারের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের জন্য ছুটিতে নিজ গ্রামে এসেছিলেন তিনি।

গুলিবিদ্ধ হওয়ার পর পরিবারের সদস্যরা দ্রুত সৌরভকে বারাউতের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। পরে তাকে মিরাট মেডিকেল কলেজে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা তাকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

সেখানে চিকিৎসকেরা অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথা থেকে গুলি বের করতে সক্ষম হন। তবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর সৌরভের বাবা জনক রাজ জরুরি হেল্পলাইনে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত গ্রামে পৌঁছে তদন্ত শুরু করে।

বারাউতের সার্কেল অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আশপাশের এলাকা ঘুরে দেখেন। আহত ব্যক্তিদের প্রথমে বারাউতে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের মিরাটে পাঠানো হয়।

জনক রাজের লিখিত অভিযোগের ভিত্তিতে ধীরজ ও মনু ওরফে প্রবীণের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পলাতক দুই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।



কুশল/সাএ

Latest articles

বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি...

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।...

কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার

বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে শোভাযাত্রা...

আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান

জামায়াত-শিবির সুকৌশলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য...

More like this

বিমানে ছিনতাইয়ের হুমকি, বিমানবন্দরে আতঙ্ক

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ছিনতাইয়ের হুমকিকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি...

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।...

কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার

বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে শোভাযাত্রা...