Homeসর্বশেষকিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার

কিশোরগঞ্জে হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় শোভাযাত্রা ও সেমিনার

Published on

spot_img

বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘একটি স্পন্দনও যেন বাদ না যায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার এ শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগ ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজনে সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে মেডিকেল কলেজ মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. মজিবর রহমান। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক প্রফেসর ডা. মোহাম্মদ সফিউদ্দিন। সেমিনার উদ্বোধন করেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সদস্য সচিব প্রফেসর ডা. আ. ফ খবির উদ্দিন আহমেদ।

এতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। সেমিনারে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. মো. একরাম আহসান জুয়েল এবং দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। সেমিনারে হৃদরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, হৃদরোগের ঝুঁকিসমূহ সম্পর্কে মানুষকে অবহিত করা এবং হৃদ্স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়।

Latest articles

নম্বরপ্লেট নিয়ে মোটরসাইকেলচালকদের জন্য সুখবর

মোটরসাইকেলের সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।...

ভারতে রাষ্ট্রপতির দেহরক্ষীর মাথায় চালানো হলো গুলি

ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষী বাহিনীর এক সদস্যের মাথায় গুলি চালানোর ঘটনা ঘটেছে। উত্তর প্রদেশে...

আ. লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে জামায়াত-শিবির: রাশেদ খান

জামায়াত-শিবির সুকৌশলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে মন্তব্য...

সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনে তিন দিনের ভ্রমণে নিষেধাজ্ঞা

সড়কপথে সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী ও...

More like this