Homeসর্বশেষমিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন

মিরপুরে পৃথক স্থানে তিন বাসে আগুন

Published on

spot_img

রাজধানীর মিরপুরে পৃথক দুটি স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাস তিনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে শাহ আলী থানার চিড়িয়াখানা রোডে এবং একই দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, সিটের কাভার, জানালার গ্লাস, পেছনের গ্লাস ও বডির কিছু অংশ পুড়ে গেছে। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. রিপন। তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন।

অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার পাশে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ।

পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব সিট, গ্লাস ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও সিটের কাভার পুড়ে গেছে।

এতে বিকল্প পরিবহণের বাসটির আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের বাসটির প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।



কুশল/সাএ

Latest articles

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ...

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

সারাদিন বাস চালানোর পর রাতে সেটি রাখা হয়েছিল বাসস্ট্যান্ডের সামনের সড়কে। ক্লান্ত শরীর...

হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে...

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা নিয়ে মতবিরোধের জেরে গত সপ্তাহে মার্কিন...

More like this

দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমল ২৭৪১ টাকা

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। দ্বিতীয় দফায় দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ...

‘আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল’

সারাদিন বাস চালানোর পর রাতে সেটি রাখা হয়েছিল বাসস্ট্যান্ডের সামনের সড়কে। ক্লান্ত শরীর...

হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে...