Homeসর্বশেষইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহুর উত্তপ্ত বাক্যবিনিময়

Published on

spot_img

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করা নিয়ে মতবিরোধের জেরে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ফোনালাপের মূল বিষয় ছিল ইরান এবং দেশটির বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার মতপার্থক্য।

সূত্রগুলো কথোপকথনটিকে অত্যন্ত কঠিন ও সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেছে। তাঁদের একজন ফোনালাপটিকে ‘নরক থেকে আসা চিৎকারময় কথোপকথন’ বলে অভিহিত করেছেন।

তবে নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, দুই নেতার কথোপকথন উত্তপ্ত ছিল না। এ বিষয়ে কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ভুয়া খবর, সম্পূর্ণ অর্থহীন।’

একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তাও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনিও জোর দিয়ে বলেছেন, কথোপকথনটি কঠিন ছিল না।

এর আগে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে বলা হয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে ট্রাম্পকে ‘প্রতিদিন’ ফোন করে তাগাদা দিচ্ছেন নেতানিয়াহু।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর অব্যাহত তৎপরতায় আরব ও মুসলিম নেতারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। আঞ্চলিক নেতারা ট্রাম্পকে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

সোমবার ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ উপসাগরীয় মিত্ররা তেহরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক অভিযানের বিরোধিতা করছে।

সংঘাত অবসানের দিকে ‘ইতিবাচক গতিশীলতার’ কথা উল্লেখ করে তিনি বলেন, ইরানের ওপর মার্কিন হামলা পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মঙ্গলবার জানান, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার তাৎক্ষণিক কোনো প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। কারণ, অর্থনৈতিক চাপই তাদের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে।

রুবিও বলেন, যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান অব্যাহত রাখবে। তবে ওয়াশিংটনের ‘লাল রেখা’ লঙ্ঘন করা হলে মার্কিন বাহিনী পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে, মধ্যস্থতার প্রচেষ্টায় ওয়াশিংটন ও তেহরানের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও আলোচনা এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছায়নি।

সূত্র: আনাদোলু এজেন্সি



কুশল/সাএ

Latest articles

হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে...

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে...

দরপতনের পর আবারও বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে প্রায় ৩ শতাংশ দরপতনের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে...

‘আজকে আমার সৌভাগ্য, আপনি আমাকে মহিলা আসন বলেন নাই’

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় স্পিকারকে উদ্দেশ করে রসিকতা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা...

More like this

হাসিনার এনআইডি বাতিল নয়, লক করা হয়েছিল ড. ইউনূসের নির্দেশে

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে...

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে...

দরপতনের পর আবারও বাড়ল স্বর্ণের দাম

একদিনের ব্যবধানে প্রায় ৩ শতাংশ দরপতনের পর বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রে...