Homeসর্বশেষমধ্যরাতে পরীমনির ওপর হামলার অভিযোগ, ডাকলেন পুলিশ

মধ্যরাতে পরীমনির ওপর হামলার অভিযোগ, ডাকলেন পুলিশ

Published on

spot_img

রাজধানীর গুলশানে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার (৮ নভেম্বর) মধ্যরাতে শুটিং ক্লাবের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন পরীমনি। এ সময় অনুষ্ঠানে স্টল ভাঙচুর এবং উপস্থিত শিল্পীদের হেনস্তার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ফেসবুক লাইভে পরীমনি বলেন, শুটিং ক্লাবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান চলছিল। রোববার ছিল এর শেষ দিন। নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে না পারলেও দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই একজন আক্রমণাত্মক ভঙ্গিতে কথা বলতে শুরু করেন।

তার অভিযোগ, ঘটনাটি ছিল পরিকল্পিত। কারও কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে সরাসরি তার সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। এ পরিস্থিতিতে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। এমনকি গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন এই অভিনেত্রী।

পরীমনি আরও বলেন, ঘটনাস্থলে গুলশান থানা-পুলিশ উপস্থিত থাকলেও তাকে সেখান থেকে বের হতে সহায়তা করতে অতিরিক্ত পুলিশ ডাকতে হয়েছে। এ সময় দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগ তুলে পরীমনি বলেন, এসব ভাঙচুরের দায় কে নেবে? অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্ব কে নেবে? তার সঙ্গে কারও কোনো বিরোধ থাকলে সরাসরি বসে তা সমাধানের আহ্বান জানান তিনি।

এদিকে, এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটা সমস্যা হয়েছিল। পরীমনি চলে গেছেন। আর কোনো ঝামেলা হয়নি।’

পরীমনির গাড়ি কিংবা অনুষ্ঠানের স্টল ভাঙচুরের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘ভাঙচুরের কোনো ঘটনা তা জানা নেই। পরীমনি সুস্থভাবে ফিরে গেছেন।’

ফেসবুক লাইভে পরীমনি ঘটনার সঙ্গে জড়িতদের সমালোচনা করেন। তাদের বিরুদ্ধে ইয়েলো জার্নালিজম ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি। একই সঙ্গে শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এই অভিনেত্রী।



সাজু/নিএ

Latest articles

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

ফ্যাসিস্ট প্রতিহত করতে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর দোয়া

ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর কেউ আবার তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত...

More like this

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...