Homeসর্বশেষতিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

Published on

spot_img

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত থাকলেও পূর্বঘোষিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। সেশনজট এড়াতে আগের নির্ধারিত তারিখেই পরীক্ষা আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউজিসির সিদ্ধান্তের বাইরে গিয়ে আগের সূচিতে পরীক্ষা নেওয়ার ব্যাখ্যায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, সেশনজট এড়ানো এবং যথাসময়ে শিক্ষাবর্ষ শুরু করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কোভিডের কারণে আমরা প্রায় এক থেকে দেড় বছর পিছিয়ে পড়েছিলাম। সেই ধাক্কা কাটিয়ে উঠতে আমাদের চার বছর লেগেছে। এখন যদি ভর্তি পরীক্ষা তিন মাস পিছিয়ে দিই, তবে আবারও তীব্র সেশনজটের সৃষ্টি হবে। ঢাবিকে আবারও আগের সেই নেতিবাচক পরিস্থিতিতে ফেলা যাবে না।’

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে। এসব আবেদনের ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে।

এ বিষয়ে অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ‘পুনর্নিরীক্ষার ফল প্রকাশের পর যারা যোগ্য বলে বিবেচিত হবে, তাদের আবেদন করার জন্য আরও অতিরিক্ত দুই দিন সময় দেওয়া হবে।’

স্বাধীন/সা.এ.

Latest articles

৫ এমপি পেলেন নতুন দায়িত্ব

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার সুবিধার্থে সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের নাম ঘোষণা করা...

টেস্টে বিরল রেকর্ড জিম্বাবুয়ের

টেস্টে বিরল রেকর্ড গড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে শারজা টেস্টের দুই ইনিংসে...

নতুন স্কেলে ১১তমের চেয়ে ১২তম গ্রেডে বেতন বেশি, ৬ মন্ত্রীর কমিটি

নতুন জাতীয় বেতন স্কেল কার্যকরের পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে দেখা দিয়েছে নানা...

যাত্রাবাড়ীতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, পাঁচ ককটেলসহ আটক

রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টার সময় পাঁচটি ককটেলসহ...

More like this