Homeসর্বশেষনাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও তিনটি গবাদি পশু ভস্মীভূত

নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও তিনটি গবাদি পশু ভস্মীভূত

Published on

spot_img

টাঙ্গাইলের নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর ও তিনটি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রাম এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বনগ্রাম উত্তরপাড়ার মো. তারা মিয়া ও মো. সোমেশ আলীর বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা ও তিনটি গরু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত মো. তারা মিয়া জানান, আগুনে তিনটি গরু ও অন্যান্য মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে পরনের কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

Latest articles

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

More like this