Homeসর্বশেষচট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে পুলিশের ওপর হামলা

Published on

spot_img

চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় সিএমপি’র বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।

বন্দর থাকা পুলিশ এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর বন্দর থানাধীন পোর্ট কানেকটিং রোডের তালতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিকেলের দিকে জড়োর হয়ে আকষ্মিক সেখানে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন ও পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়।

এসময় সেখানে থাকা থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। তবে হামলার পরও পুলিশ মিছিলটিতে অংশগ্রহণকারীদের ধরতে ধাওয়া করে। পরে ঘটনাস্থল থেকে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Latest articles

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

More like this