Homeসর্বশেষসুন্দরবন ঘুরতে এসে পর্যটক নিখোঁজ, উদ্ধারে যৌথ অভিযান

সুন্দরবন ঘুরতে এসে পর্যটক নিখোঁজ, উদ্ধারে যৌথ অভিযান

Published on

spot_img

সুন্দরবন ঘুরতে এসে ময়মনসিংহের ভালুকার এক পর্যটক নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে সুন্দরবনের দুবলার চরের কাছে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো তার সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ব্যক্তি ময়মনসিংহের ভালুকার কাঠালি পশ্চিম পাড়া এলাকার রিয়াজ আহমেদ বলে প্রাথমিক সূত্র থেকে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে মোঃ মিজানুর রহমান পরিচালিত ইকো ট্যুরিজম-২ (বিএলসি নম্বর- ২৬২৭০৮০৬০০৪) বোর্ডে নরসিংদীর ৯ জন, ময়মনসিংহের ৯ জন ও ঢাকা-গাজীপুরের ১ জনসহ মোট ১৯ জন পর্যটক সুন্দরবন ভ্রমণে যান। গতকাল দুপুর ১টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্ভুক্ত দুবলার চরে পৌঁছানোর আগেই নতুন জেগে ওঠা চরে আটকে যায় বোর্ডটি। তাৎক্ষণিক বোর্ডের ক্রু ও অন্যান্যরা বোর্ডটি ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করেন। এ সময় বোর্ডে থাকা পর্যটকরাও বোর্ড ছাড়ানোর জন্য নিচে নেমে পড়েন। অনেক চেষ্টার পর বোর্ডটি ছাড়াতে ব্যর্থ হলে একে একে সবাই উপরে উঠে আসেন। কিন্তু পরবর্তীতে ট্যুর গাইড পর্যটক গণনা করে একজন কম পান। তখন থেকেই তাকে খোঁজা শুরু হয়।

ট্যুর গাইড মোঃ মিজানুর রহমান বলেন, বোর্ডটি ছাড়াতে ব্যর্থ হয়ে সবাই যখন উপরে উঠে আসে তখন আমি লোক গননা শুরু করি। একজনের উপস্থিতি কম দেখে বিষয়টি সবাইকে জানালে সবাই বোর্ডের প্রত্যেকটা কেবিন খোঁজ করে সেখানে খুঁজে না পাওয়া গেলে আমরা সংশ্লিষ্ট বনবিভাগ ও কোষ্টগার্ডকে জানাই। পরে নিখোঁজের খবরটি স্থানীয় বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হলে বাহিনী দুটি যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ শাহিনুর ইসলাম বলেন, একজন পর্যটকের নিখোঁজের খবর পেয়েছি। তবে নাম-ঠিকানা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ পর্যটককে উদ্ধারে বন বিভাগ ও কোস্টগার্ড কাজ করছে। দীর্ঘদিন সুন্দরবনের প্রাণ প্রকৃতি নিয়ে কাজ করা সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিম বলেন, সুন্দরবন যাত্রা যেমন রোমাঞ্চকর তেমনি ভয়ংকর। সরকারি নির্দেশনা মেনে চললে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করা যায়, কিন্তু নির্দেশনার বাইরে গেলে যেকোনো সময় বিপদ আসতে পারে। বিশেষ করে সাগর কিনারে স্রোতের প্রচণ্ড প্রভাব থাকে। ইতিপূর্বেও এ ধরনের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, কী কারণে তিনি নিখোঁজ হয়েছেন তা এখনো জানা যায়নি। তবে রিপ কারেন্ট (সমুদ্র সৈকতের কাছে তৈরি হওয়া অত্যন্ত শক্তিশালী ও সরু এক ধরনের উল্টো স্রোত) তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। পর্যটক নিখোঁজের ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে।



কুশল/সাএ

Latest articles

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

More like this

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...