Homeসর্বশেষবগুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত

বগুড়ায় পাগলা কুকুরের কামড়ে ২৬ জন আহত

Published on

spot_img

বগুড়ার শেরপুর উপজেলায় একটি পাগলা কুকুরের আকস্মিক আক্রমণে শিশু ও নারীসহ অন্তত ২৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার একাধিক এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে একটি উগ্র ও হিংস্র কুকুর উপজেলার বাগড়া কলোনি, কেল্লা, টুনিপাড়া এবং হাপুনিয়া এলাকার সড়ক দিয়ে দ্রুতবেগে দৌড়ে যায়। এ সময় রাস্তায় যাকে পেয়েছে, তাকেই কামড়ে জখম করে কুকুরটি।

আহত ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জরুরি চিকিৎসা ও অ্যান্টি-রেবিস ভ্যাকসিন গ্রহণ করেন। এ বিষয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিরুল ইসলাম জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ২৬ জন রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। তাদের প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্তমানে তারা আশঙ্কামুক্ত।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যে ২৬ জনের কথা উল্লেখ করা হলেও স্থানীয় বাসিন্দাদের দাবি, আহতের সংখ্যা আরও বেশি। স্থানীয়দের ভাষ্যমতে, ওই পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন সংকটের আশঙ্কায় এবং বিভিন্ন দূরবর্তী এলাকার বাসিন্দা হওয়ায় অনেককে স্বজনরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বা মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেছেন। এছাড়া অনেকে স্থানীয় বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিক থেকেও চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে শিশু ও অভিভাবকদের মধ্যে কুকুরের আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত এলাকায় বেওয়ারিশ ও হিংস্র কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।



সালাউদ্দিন/সাএ

Latest articles

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

More like this

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...