Homeসর্বশেষনড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

Published on

spot_img

নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বটির আঘাতে আফসার শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত আফসার শেখ পেশায় ভ্যানচালক ছিলেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (২৬) পলাতক রয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া ও শারীরিক নির্যাতন করতেন। টাকা না পেলে তিনি বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতেন। বৃহস্পতিবার দুপুরে মাদকের টাকা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে খায়রুল বটি দিয়ে আফসার শেখের হাত, বুক, পেট ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনাস্থলেই আফসার শেখের মৃত্যু হয়।

এ সময় খায়রুলের মা ও স্ত্রী উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই খায়রুল এলাকা থেকে পালিয়ে যান। ছেলের হাতে বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পলাতক খায়রুল শেখকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বাধীন/সা.এ.

Latest articles

মানিকগঞ্জে বিভিন্ন স্থানে ৯ ককটেল বিস্ফোরণ, আটক ২

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, বাসস্ট্যান্ড, বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে দফায় দফায় ৯টি ককটেল...

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

More like this