Homeসর্বশেষবরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

বরগুনায় ৪৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Published on

spot_img

মাদকবিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার, কিশোর গ্যাং ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ। বরগুনায় জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১০ হাজার টাকা।

এদিকে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে মাদক, কিশোর গ্যাং ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খোদা। তিনি বলেন, উঠতি বয়সী তরুণ-তরুণীদের অনিয়ন্ত্রিত আড্ডা, অসামাজিক কর্মকাণ্ড ও এসব কাজে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। ইতোমধ্যে গত ১০ দিনে ২৫০ জন কিশোর-কিশোরীকে আটক করে তাদের অভিভাবকদের ডেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বাধীন/সা.এ.

Latest articles

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ছিনতাই, উদ্ধার দুটি বোমা

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা-তেঁতুলবাড়ীয়া সড়কে মোটরসাইকেল চালকের গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার...

শরীয়তপুরে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে...

তিন মাস পেছাচ্ছে না ঢাবির ভর্তি পরীক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের...

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের কুমিল্লা জেলা ইউনিটের ৩৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও...

More like this