Homeসর্বশেষচট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি'র জালে আটক ১

চট্টগ্রাম নগরীতে অস্ত্র-গুলি কেনাবেচার সময় ডিবি’র জালে আটক ১

Published on

spot_img

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অস্ত্র-গুলি কেনাবেচার সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি আটক হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতার মিজানুর রহমান খাগড়াছড়ি সদর থানা এলাকার তাজুল ইসলামের ছেলে।

রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৫টায় বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ নভেম্বর) সিএমপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর ও পশ্চিম) উপ-পুলিশ কমিশনার কাজী মো. আব্দুর রহিম এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে টেক্সটাইল এলাকায় দুই ব্যক্তি অস্ত্র-গুলি কেনাবেচা করছে: এমন তথ্যের ভিত্তিতে গতকাল বিকাল সোয়া ৫টায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি লেগুনায় থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তবে এসময় নিজাম উদ্দিন (২৮) নামে আরেক ব্যক্তি পালিয়ে যায়। পরে ওই লেগুনার চালকের সিটের নিচ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। গাড়িটিও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে মিজানুর নিজের কাছে রেখেছিলেন বলে জানায়। অস্ত্র ও কার্তুজের কোনো বৈধ কাগজপত্র তিনি প্রদর্শন করতে পারেননি। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি নিজাম উদ্দিনের বিরুদ্ধেও হালিশহর থানায় একটি প্রতারণা মামলা রুজু রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

More like this