Homeসর্বশেষরাজনীতি করলে ফুলও নিতে হবে, জুতার মালাও নিতে হবে: এমপি জসিম উদ্দিন

রাজনীতি করলে ফুলও নিতে হবে, জুতার মালাও নিতে হবে: এমপি জসিম উদ্দিন

Published on

spot_img

রাজনীতি করতে হলে যেমন ফুলের মালা গ্রহণ করতে হবে, তেমনি জুতার মালাও সহ্য করতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। তিনি বলেন, রাজনীতিতে সম্মান যেমন পাওয়া যায়, তেমনি অপমানও সহ্য করতে হয়।

রবিবার (১ নভেম্বর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জসিম উদ্দিন বলেন, নির্বাচনের আগে একটি পক্ষ তাঁকে মাদক ব্যবসায়ীদের সম্রাট আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছে। এমনকি তাঁকে উদ্দেশ্য করে জুতার মিছিলও করেছে। অথচ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর সেই পক্ষের লোকজনই এখন ফুলের মালা নিয়ে তাঁকে সংবর্ধনা দিতে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মাদক, দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। নির্বাচিত হওয়ার পর থেকেই মাদকের বিরুদ্ধে এ নীতি বাস্তবায়নে নিজেই মাঠে নেমে অভিযান পরিচালনা করে আসছি। এখন আর মাদক ব্যবসায়ীদের খুঁজে পাওয়া যায় না। মাদক কারবারিদের শেকড় যত গভীরেই থাকুক, তা উপড়ে ফেলা হবে।

শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নৈতিক শিক্ষার বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ লক্ষ্য বাস্তবায়নে দুই উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষিত ব্যক্তিদের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে এমপি বলেন, গত ১৭ বছরে এ এলাকায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা দেখেছি, কিন্তু তাঁরা উন্নয়ন করেননি। আমি নির্বাচিত হওয়ার পর মাত্র ছয় মাসে দুইশ কোটি টাকার কাজের বরাদ্দ এনেছি। এসব বরাদ্দে শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক নির্মাণের কাজ চলমান রয়েছে। এলাকার কোনো কাঁচা রাস্তা এক ইঞ্চিও বাদ থাকবে না। আগামী এক বছরের মধ্যে সব কাঁচা রাস্তা পাকা করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্তে আলোচনা করে কুমিল্লা থেকে শংকুচাইল ও বাগড়া হয়ে কসবা পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার জন্য প্রায় ১ হাজার ৪৮০ কোটি টাকার বরাদ্দ এনেছি। ইতোমধ্যে এ কাজ শুরু হওয়ার প্রক্রিয়া চলছে।

ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি শাহরিয়ার হোসেন লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. পিজিউল আলম। প্রতিষ্ঠানের অফিস সহকারী বিল্লাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনির,বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, শিক্ষক প্রতিনিধি প্রভাষক রফিকুল ইসলাম এবং অভিভাবক প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার, ইউপি সদস্য নাজমা আক্তারসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সব সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।



বাপ্পি/সা.এ

Latest articles

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...

ব্রাহ্মণপাড়ায় যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির আখন্দকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

More like this

খাগড়াছড়িতে অবসান ঘটল ৪৩ বছরের দুর্ভোগের, চালু হলো নিজস্ব ট্রেজারি সেবা

খাগড়াছড়ি প্রতিনিধি: ​পাহাড়ের বুক চিরে চলা উন্নয়নের যাত্রায় খাগড়াছড়ি জেলাবাসীর দীর্ঘদিনের একটি অন্যতম...

খাগড়াছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে নাশকতার ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা...

সাংবাদিকেরা গণমানুষের প্রতিনিধি, যাদের বিকল্প নেই: অ্যাডভোকেট আব্দুল মান্নান

‘আপনারা যারা লেখালেখি করেন, তাদের আমি কখনো শুধু সাংবাদিক বলি না; বলি গণমানুষের...