Homeসর্বশেষনালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বীর ইসলাম ধর্ম গ্রহন

Published on

spot_img

শেরপুরের নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী এক সেলুন ব্যবসায়ী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন।

রোববার (২৫ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার পৌরশহরের আড়াইআনী বাজারের মার্কাজ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল হক তাকে কালিমা পাঠ করান। ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ব্যক্তির আগের নাম ছিল শ্রী গনেশ রবিদাস।

শহরের আড়াইআনী বাজারে ‘তিথি হেয়ার ড্রেসার’ নামে তার একটি সেলুনের দোকান রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণের পর নিজের ফেসবুক আইডির নামও পরিবর্তন করেছেন তিনি। আগে তার ফেসবুক আইডির নাম ছিল ‘শ্রী গণেশ’। বর্তমানে সেখানে নাম পরিবর্তন করে ‘মো. নাসির হোসাইন’ রেখেছেন।

নওমুসলিম মো. নাসির হোসাইন ইসলাম ধর্ম গ্রহণের কারণ সম্পর্কে বলেন, ‘ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন তথ্য, বই ও ওয়াজ শুনে আমি আকৃষ্ট হই। এরপর আমার কাছে মনে হয়েছে, ইসলাম ধর্ম সত্য ও সুন্দর। তাই আমি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি।’

স্বাধীন/সা.এ.

Latest articles

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়ে নতুন নেতৃত্বে হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী...

বগুড়ায় নবজাতক কোলে নিয়ে অভিনব কায়দায় ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেফতার

বগুড়ায় ৪৫ দিনের এক নবজাতককে কোলে নিয়ে বিশেষ কৌশলে হাঁটুর নিচে অ্যাংলেটে লুকিয়ে...

দীর্ঘ অপেক্ষার অবসান: ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন

দীর্ঘ পাঁচ বছর দুই মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ন্যানো ইউরিয়া উদ্ভাবনের পেটেন্ট...

সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তির অভিযোগে ভালুকায় বিউটি পার্লার মালিক আটক

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি...

More like this