কমনওয়েলথ সরকারপ্রধানদের আসন্ন বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র অ্যান্টিগুয়া ও বারবুডায় এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রবিবার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সময় হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া সম্মেলনে অংশগ্রহণকালে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সমমর্যাদা ও প্রটোকল সুবিধা পাবেন বলেও মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাপ্পি/সা.এ


