Homeসর্বশেষউখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Published on

spot_img

কক্সবাজারের উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ ছৈয়দুল বশর ওরফে সিসি বশর নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছৈয়দুল বশর (৩৫) পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার আব্দুস ছবুরের ছেলে। তিনি পালংখালী ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিক থেকে আসা একটি সন্দেহজনক ব্যাটারিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন পুলিশ সদস্যরা। এ সময় অটোরিকশায় থাকা চালকসহ তিনজন পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে ছৈয়দুল বশরকে আটক করতে সক্ষম হলেও অন্য দুজন পালিয়ে যান। পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে রাখা একটি সাদা বস্তা পাওয়া যায়। বস্তাটির ভেতরে পাঁচটি কার্টনে ৫০ হাজার পিস ইয়াবা ছিল। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করেছে পুলিশ।

পুলিশের নথি থেকে জানা গেছে, ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় আগের পাঁচটি মামলা রয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক অটোরিকশাটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া অন্য দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আগের মামলাগুলোর তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাপ্পি/সা.এ

Latest articles

দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার জব্দ...

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক

যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত

নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের উপর...

More like this