Homeসর্বশেষমোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে নতুন প্রত্যাশা

মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী, উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে নতুন প্রত্যাশা

Published on

spot_img

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা ও বাগেরহাট সফরকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মোংলা বন্দরে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধান মন্ত্রীর আগমন উপলক্ষে বন্দরে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। তাঁদের স্লোগান ও উপস্থিতিতে মুখর হয়ে ওঠে বন্দর এলাকা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে মোংলা বন্দর, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও উপকূলীয় এলাকার উন্নয়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।

সফরসূচি অনুযায়ী, সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট এলাকা পর্যবেক্ষণ শেষে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি। পরে নলিয়ান ঘাট থেকে নৌপথে বাগেরহাটের মোংলার উদ্দেশে যাত্রা করেন।

দুপুরে মোংলার বানীশান্তা জেটি এলাকায় পৌঁছে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে সভাকক্ষে আয়োজিত সভায় যোগ দেন এবং মোংলা বন্দরের জেটি, অবকাঠামো ও কার্যক্রম পরিদর্শন করেন। এরপর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে বিকেলে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী এবং মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদারের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী বন্দরে সমবেত হন। তাঁদের উপস্থিতিতে এলাকায় ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।

সফর উপলক্ষে মোংলার দিগরাজ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় থাকা সড়কটির মেরামতকাজ স্থানীয়দের মধ্যে স্বস্তি তৈরি করেছে। একই সঙ্গে দাকোপ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও সংস্কার কাজ চালানো হয়। সফর নির্বিঘ্ন করতে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করে।

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোংলা বন্দরের। বন্দরের আধুনিকায়ন, পণ্য পরিবহনের সক্ষমতা বৃদ্ধি এবং শিল্পকারখানা স্থাপনের অনুকূল পরিবেশ তৈরি করা গেলে এ অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে বন্দর কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় মানুষের জীবনমান পরিবর্তনে সফরের প্রতিশ্রুতি ও উদ্যোগ কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন উপকূলের মানুষ।



বাপ্পি/সা.এ

Latest articles

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় তিন নারীর মৃত্যুর ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যে এবার রাজবাড়ীর কালুখালী...

বরগুনায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, মশারি ছাড়াই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে

বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মশারি ব্যবহার ও জনসচেতনতা বাড়ানোর ওপর...

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ঢাকার সাভারে তোহফাতুল জান্না মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের শিকার...

তিন কিলোমিটার সড়ক জুড়ে অনিয়ম, ৩০ ফুট ভেঙ্গে এলজিইডি দায়সারা

বালুর পরিবর্তে পাহাড়ের লাল মাটি, এলসি পাথরের পরিবর্তে পুরাতন বিল্ডিং ভাঙ্গা কংকর, ইটভাটার...

More like this

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় তিন নারীর মৃত্যুর ঘটনাটি নিয়ে সমালোচনার মধ্যে এবার রাজবাড়ীর কালুখালী...

বরগুনায় ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, মশারি ছাড়াই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে

বরগুনায় ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় হাসপাতালে চিকিৎসার পাশাপাশি মশারি ব্যবহার ও জনসচেতনতা বাড়ানোর ওপর...

সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেপ্তার

ঢাকার সাভারে তোহফাতুল জান্না মহিলা মাদ্রাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীর ধর্ষণের শিকার...