Homeসর্বশেষসৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

Published on

spot_img

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে ডেইলি সাবাহ।

সৌদির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) বিবৃতির মাধ্যমে জানিয়েছে, হামলায় নিহত দুজনের একজন সৌদি নাগরিক এবং অন্যজন ভারতীয় নাগরিক। এর আগে একজন নিহত হওয়ার খবর জানিয়েছিল সংস্থাটি। পরবর্তীকালে নিহতের সংখ্যা হালনাগাদ করে দুজনে উন্নীত হওয়ার তথ্য জানানো হয়।

জিএসিএ জানায়, হামলায় আহত আটজনের মধ্যে একজন সৌদি নাগরিক, দুজন ভারতীয়, দুজন ইয়েমেনি, দুজন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক রয়েছেন। আহতদের কয়েকটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে এবং বিমান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরেছে। সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি দেশটির বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার নিরাপত্তা বজায় রাখতেও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জিএসিএ।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুতি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটেছে। সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার কারণে রিয়াদ তাদের প্রধান বিমানবন্দর বন্ধ রাখতে এবং বড় একটি বিনিয়োগ সম্মেলন পিছিয়ে দিতে বাধ্য হয়।

উল্লেখ্য, চলতি মাসে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে হিসাব করেছে বার্তা সংস্থা এএফপি। এর আগে গত ১১ অক্টোবরও কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটেছিল।

সূত্র: ডেইলি সাবাহ, বিবিসি

সালাউদ্দিন/সাএ

Latest articles

দামুড়হুদায় ১ হাজার ৫০০ বস্তা অবৈধ সার জব্দ, গোডাউন সিলগালা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ৫০০ বস্তা রাসায়নিক সার জব্দ...

যশোরে সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী আটক

যশোরের বাঘারপাড়ার জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার)...

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধের জেরে কেন্দুয়ায় শিবিরের দুই নেতা আহত

নেত্রকোনার কেন্দুয়ায় স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখিকে কেন্দ্র করে জামায়াতের নেতাকর্মীদের উপর...

More like this