Homeসর্বশেষডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করেছে ডিবি

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ আগরওয়ালাকে গ্রেফতার করেছে ডিবি

Published on

spot_img

ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।সিআইডির একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাবের হাতে গ্রেফতারের পর জামিনে মুক্তি পেয়ে প্রায় এক বছরের বেশি সময় কারাগারের বাইরে ছিলেন তিনি। এবার নতুন করে তাকে গ্রেফতার করল ডিবি।

আগরওয়ালার বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা চলমান। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের তদন্তে উঠে এসেছে, ২০০৬ থেকে ২০২৪ সালের মধ্যে তিনি এলসির মাধ্যমে বৈধভাবে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণ ও হীরা আমদানি করেন, অথচ একই সময়ে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরা সংগ্রহ করেন। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে সিআইডি তার বিরুদ্ধে অর্থপাচার আইনে মামলা করেছে।

এছাড়া দুদক তার ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করেছে এবং আদালত তাদের আয়কর ফাইল জব্দের আদেশ দিয়েছেন।

জামিনে মুক্তি নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছিল। জানা গেছে, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর গুলশান থানার একটি হত্যা মামলায় আদালত তাকে জামিন দেন। মাত্র তিন দিনের মাথায়, ৩০ সেপ্টেম্বর কঠোর গোপনীয়তায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে যান তিনি। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে তাকে ভিআইপি স্ট্যাটাসে উপস্থিত দেখা গেছে বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর মধ্যরাতে গুলশান-১ শাখার ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয়ে অভিযান চালিয়ে র‍্যাব তাকে প্রথম গ্রেফতার করে। পরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নতুন করে ডিবির হাতে গ্রেফতারের ঘটনায় তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্ত আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

বাপ্পি/সা.এ

Latest articles

জামালপুরের মাদারগঞ্জে মরিচ চাষে কৃষকদের বাজিমাত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আগাম মরিচ চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের দরিদ্র...

সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে রণক্ষেত্র গ্রাম! টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে...

ভূরুঙ্গামারীতে ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে ব‍্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদ (৪০) নামে...

‘এক বেলার মেহমানদারী’ নিয়ে বিভ্রান্তি নয়, তথ্য-প্রমাণ যাচাইয়ের আহ্বান

মোংলায় আলোচিত মানবিক উদ্যোগ ‘এক বেলার মেহমানদারী’র কার্যক্রম, অর্থের হিসাব ও সাম্প্রতিক অভিযোগ...

More like this