Homeসর্বশেষভূরুঙ্গামারীতে ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে ব‍্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল...

ভূরুঙ্গামারীতে ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে ব‍্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা ও মোবাইল ছিনতাই

Published on

spot_img

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিজ ব‍্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নুর মোহাম্মদ (৪০) নামে এক বিকাশ ও রকেট এজেন্টকে কুপিয়ে গুরুতর আহত করে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৯ অক্টোবর ) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

এসময় তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার । নুর মোহাম্মদ ওই গ্রামের আকবর আলীর ছেলে। তিনি নয়ন টেলিকম স্টোর নামে বিকাশ, নগদ ও রকেটের এজেন্ট হিসেবে ব্যবসা করেন।

নুর মোহাম্মদ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার ২০ ঘন্টা পরেও তার জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তার বড় ভাই নুরনবী। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। এসময় তিনি নুর মোহাম্মদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। সেই সাথে তিনি চিকিৎসকদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।

পরিবারের সদস্যরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুর মোহাম্মদ। ফিরতে দেরি হওয়ায় তাঁর মা খোঁজ নিতে বের হন। পরে রাস্তার মোড়ে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গভীর রাতে ঘটনা ঘটায় আশপাশে কোনো প্রত্যক্ষদর্শী ছিলেন না বলে পরিবারের ভাষ্য।

আহত ব্যক্তির বাবা আকবর আলীর অভিযোগ, হামলাকারীরা নুর মোহাম্মদের মাথা ও হাঁটুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর কাছে থাকা লক্ষাধিক টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। তাঁকে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাপ্পি/সা.এ

Latest articles

জামালপুরের মাদারগঞ্জে মরিচ চাষে কৃষকদের বাজিমাত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আগাম মরিচ চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের দরিদ্র...

সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে রণক্ষেত্র গ্রাম! টর্চলাইটের আলোয় সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে...

‘এক বেলার মেহমানদারী’ নিয়ে বিভ্রান্তি নয়, তথ্য-প্রমাণ যাচাইয়ের আহ্বান

মোংলায় আলোচিত মানবিক উদ্যোগ ‘এক বেলার মেহমানদারী’র কার্যক্রম, অর্থের হিসাব ও সাম্প্রতিক অভিযোগ...

কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী

কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আগামী দিনের বৃষ্টির পূর্বাভাস জানার পাশাপাশি কৃষিকাজে বিভিন্ন...

More like this