Homeসর্বশেষগোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত বৃদ্ধের মৃত্যু

গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত বৃদ্ধের মৃত্যু

Published on

spot_img

টাঙ্গাইলের গোপালপুরে ভ্যান থেকে পড়ে আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া এবং উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল নেওয়ার পথে মজিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। ফেসবুকে ছবি দেখে স্বজনেরা তাঁর পরিচয় শনাক্ত করেন।

মজিবুর রহমান উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল আটাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তাঁর স্ত্রী বহু বছর আগে মারা গেছেন। তিন ছেলে থাকলেও তিনি দীর্ঘদিন ধরে নবগ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। মানসিক সমস্যার কারণে তিনি দীর্ঘদিন ধরে পথে পথে ঘুরে বোতল কুড়িয়ে বেড়াতেন। অভাব-অনটনের মধ্যে তাঁর জীবন কাটত।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে থানাব্রিজ এলাকা থেকে একটি ভ্যানে ওঠেন মজিবুর। রাত ৯টার দিকে নবগ্রাম পুলিশ বক্সসংলগ্ন প্রধান সড়কে ভ্যান থেকে পড়ে আহত হন তিনি। স্থানীয় পথচারীরা তাঁকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানান।

রোগীর কোনো স্বজনকে না পেয়ে তাঁর পরিচয় ও স্বজনদের সন্ধান চেয়ে ফেসবুকে ছবি পোস্ট করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রীতম সরকার। উন্নত চিকিৎসার জন্য তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। পরে ফেসবুকে ছবি দেখে স্বজনেরা হাসপাতালে পৌঁছান। তাঁরা অ্যাম্বুলেন্সে করে তাঁকে টাঙ্গাইল নেওয়ার পথে নন্দনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।

বাপ্পি/সা.এ

Latest articles

যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল

যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক...

সকলের সহযোগিতা পেলে নির্বাচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: সালাউদ্দিন ভূঁইয়া

সকলের সহযোগিতা পেলে আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রয়োজন অনুযায়ী দেওয়া...

কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনসহ মোট...

ঝিনাইদহে মঞ্চস্থ হলো লেটোযাত্রা ‘স্বামী-স্ত্রীর ঝগড়া’

নজরুল বর্ষ উপলক্ষে ঝিনাইদহে মঞ্চস্থ হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত লেটো...

More like this