Homeসর্বশেষকক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু

কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু

Published on

spot_img

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জন পর্যটক নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. নাফিজ তেহামী (জাইফ)। তিনি বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার’ বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের দক্ষিণ চুনাখালী গ্রামে। তার বাবা মো. জেয়াদুল কবির এবং মা কাজল রেখা।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য সুত্রে জানা যায়, নাফিজ ও তার পরিবারের সদস্যরা কক্সবাজারে বেড়াতে গিয়ে ওই রিসোর্টে অবস্থান করছিলেন। নিহত অন্যরা হলেন- তার বড় বোন ফারিহা কবির, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি, কাজিন লায়লা জাহান নাবিলা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী), কাজিন মালিহা মিলা ও ভাগ্নে শিশু ফাইজান আহাম্মেদ।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, “এ ধরনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।”

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে অগ্নিকাণ্ডের সঠিক কারণ চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।

মর্মান্তিক এই দুর্ঘটনায় দক্ষিণ চুনাখালী গ্রামে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বাপ্পি/সা.এ

Latest articles

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু, দুই মালিকের খোঁজে পুলিশ

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর পর রিসোর্টটির দুই মালিক...

বগুড়ার নন্দীগ্রামে সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি করে মাদক ব্যবসা, ইয়াবাসহ আটক ১

বগুড়ার নন্দীগ্রাম পৌর শহরে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে অভিনব কায়দায় মাদক ব্যবসা পরিচালনার...

যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল

যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক...

সকলের সহযোগিতা পেলে নির্বাচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই: সালাউদ্দিন ভূঁইয়া

সকলের সহযোগিতা পেলে আসন্ন আখাউড়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনগণের প্রয়োজন অনুযায়ী দেওয়া...

More like this