Homeসর্বশেষরাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাণীশংকৈলে ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Published on

spot_img

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় একটি ইটভাটার পাশ থেকে যতীশ চন্দ্র (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকায় আলী ব্রিকস নামে একটি ইটভাটার পাশের ধানক্ষেত সংলগ্ন ফাঁকা জায়গায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত যুবক পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে যতীশ চন্দ্র বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ওই এলাকা দিয়ে চলাচলের সময় পথচারীরা মরদেহটি দেখতে পান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। প্রথমে পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের সদস্যরা এসে পরিচয় নিশ্চিত করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সাজু/নিএ

Latest articles

১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার

আগামী ১ নভেম্বর থেকে ভারতে ফোনকলের ক্ষেত্রে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে...

পেঁয়াজ নিয়ে কারসাজি করায় ৩৪৪ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার অভিযোগে ছয়টি কোম্পানিকে ১ দশমিক ৭৬ বিলিয়ন...

শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক

শীত আসার আগেই বডি লোশনের বাজারে যেন আগাম হাওয়া। মৌসুমের চাহিদা পুরোপুরি তৈরি...

বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা...

More like this