Homeসর্বশেষফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

ফার্স্টকমকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালানোর অনুমোদন দিয়েছে বিটিআরসি

Published on

spot_img

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৩০ সেপ্টেম্বরের নতুন নির্দেশনায় আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা নিজস্ব ইন্টার-অপারেটর এক্সচেঞ্জ (আইওএক্স) সুইচ স্থাপন ও পরিচালনার সুযোগ পেয়েছে। ২০০৮ সাল থেকে দেশে আন্তর্জাতিক কল পরিচালনা করে আসছে আইজিডব্লিউ অপারেটররা। তবে ইন্টারনেটভিত্তিক অ্যাপের মাধ্যমে কলের জনপ্রিয়তা বাড়ায় সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক ভয়েস কলের পরিমাণ কমেছে। এতে অপারেটরদের সেবা ও নেটওয়ার্ক পরিচালনায় নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

নতুন নির্দেশনার ফলে অপারেটররা নিজস্ব আইওএক্স সুইচ ও কমন ইন্টারন্যাশনাল পয়েন্টের (সিআইপি) মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারবে। এতে নেটওয়ার্ক সক্ষমতা, কল রাউটিং ও অবকাঠামো উন্নয়নে তাদের নিয়ন্ত্রণ বাড়বে।

বিটিআরসি চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যমান আইনের আওতায় জারি করা এ নির্দেশনা সব লাইসেন্সধারী আইজিডব্লিউ অপারেটরের জন্য প্রযোজ্য; কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়ার জন্য নয়। ফার্স্টকমসহ কয়েকটি অপারেটর সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছে।

২০১২ সালের এপ্রিলে লাইসেন্স পাওয়া ফার্স্ট কমিউনিকেশনস লিমিটেড (ফার্স্টকম বিডি) প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অবকাঠামো ও আন্তসংযোগ ব্যবস্থায় বিনিয়োগের পাশাপাশি কারিগরি কার্যক্রম, বিপণন, তথ্যপ্রযুক্তি ও বিলিং খাতে কর্মসংস্থান সৃষ্টি করেছে।

এস আলম গ্রুপ এর মালিকানাধীন প্রতিষ্ঠানটি নেটওয়ার্কের মাধ্যমে ১৮০টিরও বেশি দেশে কল সেবা দিচ্ছে। বর্তমানে তাদের নেটওয়ার্ক সচল রাখার লক্ষ্যমাত্রা ৯৯ দশমিক ৯৯ শতাংশ। বিটিআরসি’র এ সিদ্ধান্ত টেলিযোগাযোগ অবকাঠামোয় বিনিয়োগ ও কার্যক্রম পরিচালনায় স্বাধীনতা বাড়াবে।

২০২৪ সালের ৩ ডিসেম্বর ফার্স্টকম বিডির ওপর ১০০ শতাংশ সেবা বন্ধের নির্দেশ (অপারেশনাল ক্যাপ) জারি করে বিটিআরসি। চলতি বছরের গত ১৬ মার্চ ফার্স্টকমকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে বিটিআরসি।

কুশল/সাএ

Latest articles

১ নভেম্বর থেকে অপরিচিত কলেও দেখা যাবে নাম ও নাম্বার

আগামী ১ নভেম্বর থেকে ভারতে ফোনকলের ক্ষেত্রে কলার শনাক্তকরণ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে...

পেঁয়াজ নিয়ে কারসাজি করায় ৩৪৪ কোটি টাকা জরিমানা

ফিলিপাইনে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়ার অভিযোগে ছয়টি কোম্পানিকে ১ দশমিক ৭৬ বিলিয়ন...

শীত আসার আগেই লিলি লোশন চাহিদার তুঙ্গে, উৎপাদন বাড়াচ্ছে রিমার্ক

শীত আসার আগেই বডি লোশনের বাজারে যেন আগাম হাওয়া। মৌসুমের চাহিদা পুরোপুরি তৈরি...

বরগুনায় জামায়াত নেতার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি মো. শামীম আহসানের ওপর হামলা...

More like this