Homeসর্বশেষটিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী:...

টিকটকের নেশায় স্কুল পালিয়ে উধাও হয় পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার ছাত্রী: পুলিশ

Published on

spot_img

কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং টিকটকে দেখা কাল্পনিক জীবনধারায় আকৃষ্ট হয়ে স্বাধীনভাবে জীবনযাপন ও উপার্জনের আশায় তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। বুধবার (১৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ জানায়, গত ১২ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলেও ওই চার শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত হয়নি। বিকেলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে এলে তারা পুলিশ সুপারকে জানায়। এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশ তাদের উদ্ধারে অনুসন্ধান শুরু করে।

স্বজনেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ। পাশাপাশি নিখোঁজ শিক্ষার্থীদের ছবি ও তথ্য দেশের সব থানায় পাঠানো হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অনুসন্ধানের একপর্যায়ে ১২ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে চুনারুঘাট থানা-পুলিশের সহায়তায় হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে চার শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়।

পরে তাদের জিজ্ঞাসাবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নানা তথ্য উঠে আসে। পুলিশ জানায়, শিক্ষার্থীরা পড়াশোনায় তেমন আগ্রহী ছিল না। তারা নিয়মিত মোবাইল ফোন ব্যবহার করত, সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত এবং টিকটকে ভিডিও আপলোড করত। এসব মাধ্যমে অপরিচিত কয়েকজন তরুণের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠলেও তাদের প্রকৃত নাম-ঠিকানা সম্পর্কে শিক্ষার্থীরা জানত না।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা জীবনযাপন ও উপার্জনের ধারণায় প্রভাবিত হয়ে তারা বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেয়। এ সময় নিজেদের ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার সঙ্গে নেয় তারা। পরে কুমিল্লার টাউন হল সুপার মার্কেটে একটি মোবাইল ফোন চার হাজার টাকায় বিক্রি করে। সেই টাকা নিয়ে প্রথমে ঢাকায় যায় তারা। সেখানে পরিকল্পনা সফল না হওয়ায় একই দিন শিক্ষার্থী ঝুমুরের দাদার বাড়ি চুনারুঘাটের উদ্দেশে রওনা দেয়।

জেলা গোয়েন্দা শাখা ইতিমধ্যে বিক্রি করা মোবাইল ফোন ও শিক্ষার্থীদের সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



কুশল/সাএ

Latest articles

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ হাবিবুর...

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধেরহাট...

আশুলিয়ায় শারমিন গ্রুপে মার্চেন্ডাইজার জামালের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ঢাকার সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের বহুতল ভবন থেকে পড়ে মো. জামাল উদ্দিন খান...

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান হাশমি

বলিউড অভিনেতা ইমরান হাশমি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। তার...

More like this

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ হাবিবুর...

রবীন্দ্রনাথের ছবি পায়ের নিচে রেখে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পায়ের নিচে রেখে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় নোয়াখালীর বাঁধেরহাট...

আশুলিয়ায় শারমিন গ্রুপে মার্চেন্ডাইজার জামালের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ঢাকার সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের বহুতল ভবন থেকে পড়ে মো. জামাল উদ্দিন খান...