Homeসর্বশেষকুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

Published on

spot_img

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ হাবিবুর রহমান খান কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন নিয়ে নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্বের জেরে দলীয় কার্যালয়ের সামনে একটি গাড়ি ভাঙচুর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর মোগলটুলীতে মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন কমিটি গঠন নিয়ে কয়েক দিন ধরে শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটিতে আমির হতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অভিযোগ উঠেছে, মাহবুবুর রহমানের বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ের সামনে তার গাড়ি ভাঙচুর করেন। এ সময় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। দলীয় সূত্রের দাবি, বুধবার রাতেই নতুন কমিটি গঠনের ভোট গ্রহণের সম্ভাবনা ছিল। এ নিয়ে চলমান বৈঠকে সেক্রেটারি মাহবুবুর রহমান তার অনুসারীদের আমন্ত্রণ জানিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বিরোধী পক্ষের কয়েকজন কার্যালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটান বলে সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন বলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা মিডিয়ায় ব্রিফিং দেব। আমাদের মিটিং চলছে।’

এ বিষয়ে জানতে সেক্রেটারি মাহবুবুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ভেতরে জামায়াতের ঊর্ধ্বতন নেতারা আছেন। তবে কোন আহত ও নিহতের খবর শোনা যায়নি।

Latest articles

নড়াইলে দাফনের ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নড়াইলের লোহাগড়ায় আদালতের নির্দেশে দাফনের প্রায় ছয় মাস পর মফিজার মোল্যা নামে এক...

দোহাজারীবাসিকে ‘ষড়যন্ত্রকারী’ বলার অভিযোগ : এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ফুঁসে...

ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

আক্কাস আল মাহমুদ হৃদয়।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে মায়ের রেখে যাওয়া অসহায় দুই...

খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট...

More like this

নড়াইলে দাফনের ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নড়াইলের লোহাগড়ায় আদালতের নির্দেশে দাফনের প্রায় ছয় মাস পর মফিজার মোল্যা নামে এক...

দোহাজারীবাসিকে ‘ষড়যন্ত্রকারী’ বলার অভিযোগ : এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ফুঁসে...

ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

আক্কাস আল মাহমুদ হৃদয়।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে মায়ের রেখে যাওয়া অসহায় দুই...