Homeসর্বশেষনড়াইলে দাফনের ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

নড়াইলে দাফনের ছয় মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

Published on

spot_img

নড়াইলের লোহাগড়ায় আদালতের নির্দেশে দাফনের প্রায় ছয় মাস পর মফিজার মোল্যা নামে এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ঈশানগাতী কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। মরদেহ উত্তোলনের সময় লোহাগড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সেবক মÐল, মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কুমারেশ কুমার বিশ্বাসসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ২৬ এপ্রিল রাতে মফিজার মোল্যার মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানের বিরুদ্ধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। মৃত্যুর সময় নিহতের নাকে মুখে আঘাতের চিহৃ দেখা গিয়েছিল। কিন্তু ফাতেমা বেগম সবাইকে জানায়, মফিজার স্ট্রোক করে মারা গেছে। এরপর তড়িঘড়ি করে মরদেহ দাফন করা হয়। ঘটনার কয়েকমাস পর ফাতেমা বেগম ও মশিয়ার রহমানের সম্পর্কের বিষয়টি সামনে আসে। তারা ঢাকায় একসঙ্গে বসবাস শুরু করেন বলে জানা যায়।

এ ঘটনাটি প্রকাশ্যে আসার পর গত ২৯ আগস্ট স্থানীয় লোকজন ফাতেমা ও মশিয়ারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। একই দিন রাতে নিহতের মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। মামলায় তার মা ফাতেমা বেগম, মশিয়ার রহমানসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়। পরে পুলিশ ফাতেমা ও মশিয়ারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। মামলার তদন্তের অংশ হিসেবে আদালতের নির্দেশে এবার কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়েছে।#

Latest articles

দোহাজারীবাসিকে ‘ষড়যন্ত্রকারী’ বলার অভিযোগ : এমপি জসিমের বিরুদ্ধে বিক্ষোভ

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের একটি বক্তব্যকে কেন্দ্র করে ফুঁসে...

ব্রাহ্মণপাড়ায় অসহায় দুই শিশুর পাশে দাঁড়ালেন পুলিশ সুপার

আক্কাস আল মাহমুদ হৃদয়।। কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সড়কের পাশে মায়ের রেখে যাওয়া অসহায় দুই...

খাগড়াছড়িতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সদর থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত বিশেষ মোবাইল কোর্ট...

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় নতুন কমিটিকে কেন্দ্র জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ হাবিবুর...

More like this