Homeসর্বশেষ৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে গ্রেপ্তার ১

৫০০ টাকার বাজিতে জীবন্ত পাখি ছিঁড়ে খেয়ে গ্রেপ্তার ১

Published on

spot_img

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার ঘটনায় সাদুল্লাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দী মধ্যপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদুল্লাহ ওই এলাকার হাফিজল মিয়ার ছেলে এবং পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কোয়ালিকান্দী বাজারে কয়েকজন অটোরিকশাচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন সাদুল্লাহ। বাজির শর্ত পূরণ করতে তিনি একটি জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে এক ব্যক্তি জীবন্ত শালিকের পালক ও চামড়া ছাড়িয়ে কাঁচা মাংস ছিঁড়ে খাচ্ছেন। এ সময় তাঁকে ‘৫০০ টাকা মারা খাইলোরে’ বলতেও শোনা যায়।

ঘটনাটি নিয়ে স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের মতে, বাজি বা বিনোদনের নামে জীবন্ত প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি জানতে পারে। বুধবার দুপুরে সাদুল্লাহকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, সাদুল্লাহকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শেরপুর থেকে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।

Latest articles

বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির

বরগুনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা নিয়ে...

বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা

নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে শিক্ষার্থীদের...

হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি

হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে...

ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা

আইনের কঠোরতা থেকে অপরাধের বিচার—মাঝখানের দীর্ঘ পথেই কি আটকে যাচ্ছে ন্যায়বিচার? বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ...

More like this