Homeসর্বশেষসাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে আল্টিমেটাম

সাজেকে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে আল্টিমেটাম

Published on

spot_img

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে সাজেকে যাতায়াতের ওপর জারীকৃত সাময়িক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে খাগড়াছড়ির পর্যটন সংশ্লিষ্ট পেশাজীবীরা। ২৪ ঘণ্টার মধ্যে এই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে পুরো খাগড়াছড়ি জেলায় টানা হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচির কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।

​বুধবার (১৪ অক্টোবর) সকালে খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে বিভিন্ন পর্যটন ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে আয়োজিত এক বিশাল মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায় এবং সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

​মানববন্ধন বাস্তবতায়নের সভাপতি সাজেকে রিসোর্ট ব্যবসায়ী আয়ুস চাকমা বলেন, ‘আঞ্চলিক দলগুলোর কোন্দল আর আধিপত্য বিস্তারের মাশুল গুনছেন সাধারণ ব্যবসায়ীরা। দুর্গাপূজার ছুটিতে পর্যটকদের আসার সব প্রস্তুতি সম্পন্ন ছিল, প্রায় শতভাগ রুম বুকিং হয়ে গিয়েছিল। হঠাৎ এমন সিদ্ধান্তে আমাদের ব্যবসা একবারে ধ্বংসের মুখে পড়েছে।’

​পরিবহন মালিক সমিতির প্রতিনিধি জসিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে চালক ও হেলপারদের না খেয়ে দিন কাটাতে হয়। সাজেক বন্ধ থাকা মানে শুধু সাজেকের ক্ষতি নয়, খাগড়াছড়ির পুরো পরিবহন খাত অচল হয়ে যাওয়া।’

​স্থানীয় রেস্তোরাঁ ও রিসোর্ট ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, ‘পূজার টানা ছুটিতে আমরা যে অর্থনৈতিক প্রবৃদ্ধির আশা করছিলাম, পর্যটক না এলে তা পুরোই লোকসানে রূপ নেবে। দ্রুতই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রশাসনের। নিরাপত্তা নিশ্চিত না করে একতরফা পর্যটনকেন্দ্র বন্ধ রাখা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। আমরা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চাই।’

​উল্লেখ্য, পাহাড়ে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির শঙ্কা তৈরি হওয়ায় আজ ১৪ অক্টোবর (বুধবার) থেকে সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এর পরপরই জীবিকা ও স্থানীয় পর্যটন অর্থনীতি সুরক্ষায় মাঠে নামেন পাহাড়ের পর্যটন খাত সংশ্লিষ্ট সর্বস্তরের মানুষ।

কুশল/সাএ

Latest articles

বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে কঠোর হুঁশিয়ারি ডিআইজির

বরগুনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নিরাপত্তা নিয়ে...

বদলি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, অনড় জামালপুর নার্সিং শিক্ষার্থীরা

নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে শিক্ষার্থীদের...

হরমুজে ডুবল পণ্যবাহী জাহাজ, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি

হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে...

ধর্ষণ প্রতিরোধে বাংলাদেশের বিচারব্যবস্থার কঠিন পরীক্ষা

আইনের কঠোরতা থেকে অপরাধের বিচার—মাঝখানের দীর্ঘ পথেই কি আটকে যাচ্ছে ন্যায়বিচার? বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ...

More like this