Homeসর্বশেষহামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি

হামের উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি

Published on

spot_img

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের এবং একজন সিলেট বিভাগের।

এ সময়ে সন্দেহজনক হামের রোগী সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, ২৯৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৪৬ জন, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

অন্যদিকে, নতুন করে নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় ৯ জন শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১ হাজার ৬৬ জন। অর্থাৎ নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে।

এ পর্যন্ত দেশে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭১২ জন। অন্যদিকে, হামের উপসর্গ দেখা গেছে মোট ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

দেশজুড়ে হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক পরিস্থিতির চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে।

বাপ্পি/সা.এ

Latest articles

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল...

মোংলায় নিখোঁজের দুই মাস পর নারী হত্যার রহস্য উদ্‌ঘাটন, আটক ২

মোংলায় নিখোঁজের প্রায় দুই মাস পর নাকফুল ও একই থান কাপড়ের প্যান্টের নকশার...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

দেশের বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা সম্পূর্ণ মাদকমুক্ত রাখতে কঠোর আইনি ব্যবস্থা...

প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের অনুষ্ঠানে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে...

More like this