Homeসর্বশেষশেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার

Published on

spot_img

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়। পরে বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

উদ্ধারকৃত ওই ছাত্রের নাম মহিবুল ইসলাম (১৫)। সে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল শনিবার স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪ টায় তাকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা।

এদিকে, রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। একই সাথে তারা মুহিবের ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় একটি চক্র মহিবুলকে অপহরন করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে। পরে ছেলের সুরক্ষার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নাম্বারে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠায় মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম।

এসব বিষয় আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে ডিবি ও সদর থানা পুলিশ। পরে রবিবার দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, মহিবুল গত কদিন আগে নবম শ্রেণীর দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করে। ফলাফল প্রকাশের আগে রেজাল্ট খারাপ হওয়ায় ভয়ে সে নিজেই আত্মগোপনে ছিল। এছাড়া মহিবুলের পরিবার যদি ওই চক্রের বিষয়ে থানায় অভিযোগ করে। সেক্ষেত্রে তাদের বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহন করবে জেলা পুলিশ।

Latest articles

ভারতে উচ্চস্বরে আজান দেয়ায় মসজিদের মুয়াজ্জিন গ্রেপ্তার

ভারতের উত্তর প্রদেশের বিজনোরে নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে একটি...

এসআইআর স্থগিতসহ সুপ্রিম কোর্টে রাহুল গান্ধীর ১০ দাবি

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম স্থগিত, নির্বাচনী অনিয়মের তদন্ত এবং...

১২৩ বছর বয়সে চশমা ছাড়াই কোরআন পড়া সেই আব্বাস প্রামানিকের মৃত্যু

নাটোরের গুরুদাসপুরে চশমা ছাড়া কোরআন পড়া সেই ১২৩ বছর বয়সী আব্বাস প্রামাণিক মারা...

নারায়ণগঞ্জে তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজেদের মধ্যে বিরোধের জেরে গোলাগুলিতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলী নিহত...

More like this